জনডাক ডেস্ক
২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা

সামাজিক যোগাযোগ মাধ্যমের অসত্য তথ্য ও গুজবের শিকার এবার ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। তবে এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নিশ্চিত করেছে তার পরিবার ও নিসচা সূত্র। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কাঞ্চনের পরিবার জানায়, একশ্রেণীর অসাধু ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। প্রকৃতপক্ষে তিনি লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছেন।

প্রিয় নেতার এমন মিথ্যা মৃত্যুসংবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা এক যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। একই সঙ্গে এই স্পর্শকাতর গুজবের পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

নিসচার দায়িত্বশীল নেতারা জানান, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সত্যতা না জেনে তথ্য প্রকাশ করা চরম অনৈতিক। যাচাই ছাড়া এমন তথ্য ছড়িয়ে পড়ায় তার পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান এবং আগস্টে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০