জনডাক ডেস্ক
২৪ অগাস্ট ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় সারাই ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮০০টি বৃক্ষচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সারাই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে বৃক্ষচারা শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।
এ সময় কাউনিয়া উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও এর পরিচর্যা অত্যন্ত জরুরি। রোপণ করা প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে সারাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে ১ হাজার ৮০০টি বৃক্ষচারা রোপণের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে। কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক এলাকার পরিবেশ আরও সবুজ ও নান্দনিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১০

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১২

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৪

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

২০