কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় চার অদম্য মেধাবীর জিপিএ-৫, দারিদ্র্যে থমকে উচ্চশিক্ষার স্বপ্ন

দারিদ্র্যকে জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার চার মেধাবী শিক্ষার্থী। কারও বাবা হোটেলকর্মী, কেউ কৃষকের সন্তান, কারও বাবা দিনমজুর কিংবা গার্মেন্টস শ্রমিক। অভাবের সংসারে কখনো অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে, কখনো প্রাইভেট পড়িয়ে, আবার কখনো বাবার সঙ্গে ক্ষেত-খামারে দিনমজুরি করে পড়াশোনা চালিয়েছে তারা। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিতে অর্জন করেছে কাঙ্ক্ষিত সাফল্য। তবে সাফল্যের আনন্দের মাঝেও এখন তাদের সামনে বড় হয়ে দেখা দিয়েছে উচ্চশিক্ষার খরচ জোগানোর অনিশ্চয়তা।
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ফাতিন হাসনাত পরশ, ইফফাত আরা ইথিন ও আবির হাসান। একই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে তালুক শাহাবাজ গ্রামের রাসেল মিয়া।
শাহাবাজ থানাপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী মো. আজাদুল ইসলামের ছেলে ফাতিন হাসনাত পরশ। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থেকেও থেমে থাকেনি তার পড়াশোনা। নিজের পড়ার খরচ জোগাতে প্রাইভেট পড়িয়েছে সে। পরশের স্বপ্ন ভবিষ্যতে সেনাবাহিনীর বড় কর্মকর্তা হওয়া।
ভূতছাড়া গ্রামের দরিদ্র কৃষক ইদ্রিস আলীর মেয়ে ইফফাত আরা ইথিন। পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার খরচ জোগাতে টুপি সেলাইয়ের পাশাপাশি প্রাইভেট পড়িয়েছে সে। কষ্টের মধ্যেও জিপিএ-৫ অর্জন করা ইথিনের স্বপ্ন চিকিৎসক হওয়া।
তালুক শাহবাজ আটনী গ্রামের হোটেলকর্মী আতাউর রহমানের ছেলে আবির হাসান। মাত্র ৮ শতক ভিটেমাটি ছাড়া পরিবারের তেমন কোনো সম্পদ নেই। নানা অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে জিপিএ-৫ পেয়েছে আবির। তারও স্বপ্ন চিকিৎসক হওয়ার।
অন্যদিকে তালুক শাহাবাজ গ্রামের দিনমজুর আব্দুল হাকিমের ছেলে রাসেল মিয়া। বাবার সঙ্গে ক্ষেত-খামারে দিনমজুরি করে পড়াশোনার খরচ জোগাড় করেছে সে। সেই সংগ্রামের মধ্যেই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে রাসেল। ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় সে।
চার শিক্ষার্থীর সাফল্যে তাদের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ভালো কলেজে ভর্তি, বই-খাতা, কোচিং ও থাকা-খাওয়ার খরচ কীভাবে জোগাড় হবে—এ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীদের পরিবার।
কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, অর্থসংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও চার শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন পুরো উপজেলার জন্য গর্বের। কিন্তু দারিদ্র্যের কারণে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন থেমে গেলে তা অত্যন্ত দুঃখজনক হবে। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, চরম দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে চার শিক্ষার্থীর সাফল্য প্রশংসনীয়। অর্থাভাব যেন তাদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তাদের ভর্তি ও পড়াশোনা চালিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০