Admin1234@
২০ অগাস্ট ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে পার্কে মিলল ইয়াবা-যৌন উপকরণ-শক মেশিন, বিএনপি নেতার ছেলেসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ইয়াবা, বৈদ্যুতিক শক মেশিন, রড ও যৌন উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক নারী ও বিএনপি নেতার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও এলাকার স্বপ্ন জগত পার্কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং স্বপ্ন জগত পার্কের মালিক গোলাম সরওয়ার চৌধুরীর বড় ছেলে সাঈদ চৌধুরী (৩২), পৌর শহরের সরকারপাড়া এলাকার মৃত মকসেদ আলীর মেয়ে রিয়া আক্তার (২৮) এবং একই এলাকার জামাল উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন জিকো (৩০)।

এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, অভিযান শেষে গ্রেপ্তার তিনজনকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর তাদের আবার স্বপ্ন জগত পার্কে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পার্কে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তিনজনের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে পার্কের ভেতর থেকে একটি খেলনা পিস্তল, চারটি ওয়াকিটকি, দুটি রড, তিনটি ইয়াবা বড়ি, একটি বৈদ্যুতিক শক মেশিন এবং যৌন উপকরণ জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, অভিযানের সময় রিয়া আক্তারকে আপত্তিকর অবস্থায় ও মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। ফরহাদ হোসেন জিকোকে তাদের সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

স্বপ্ন জগত পার্ককে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিনোদনকেন্দ্রের আড়ালে পার্কটিতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। বিশেষ করে সন্ধ্যার পর পার্ক এলাকায় নারী-পুরুষের সন্দেহজনক আনাগোনা বেড়ে যায়।

তনে এ নিয়ে পার্ক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জাম ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পার্কটিতে কী ধরনের কর্মকাণ্ড চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০