কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ
১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৫ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ১

দিনাজপুরের  ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোটরসাইকেল, ভারতীয় ইয়াবা, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপসহ এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের সিজার মূল্য ৫ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
গত ১৮ আগস্ট ২০২৬ রাত ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ জলপাইতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প, অচিন্তপুর বিওপি ও চৌঠা বিওপি কর্তৃক পৃথক পৃথক চারটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন আসামীসহ একটি মোটরসাইকেল, ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৫১৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত (৫,৩৪,৬০০/-) টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০