উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিকুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় এলাকার রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ওই এলাকার মোঃ জহির উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছাঃ জয়বানু বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৬৪৫, তারিখ ১৪ আগস্ট ২০২৬-এর সূত্র ধরে এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উলিপুর থানা এলাকায় বাজার নাইট ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গবারমোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর আসে, নারিকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় এলাকায় রফিকুল ইসলাম তার নিজ বাড়িতে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছেন।

পরে পুলিশের একটি দল সাক্ষী মোঃ আল মামুন সরকার ও মোঃ সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে রাত আনুমানিক ৪টার দিকে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সরকারি ডিজিটাল নিক্তিতে পরিমাপ করে ইয়াবাগুলোর ওজন ০.৫ গ্রাম পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। রাত সাড়ে ৪টার দিকে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় উলিপুর থানায় মামলা করা হয়েছেএবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০