Admin1234@
১৬ অগাস্ট ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বিষের বোতল হাতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে তরুণীর অবস্থান, ১২ ঘণ্টা পর বিয়ে

গাইবান্ধায় বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে এক সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশনে বসেন এক তরুণী। দাবি না মানলে আত্মহত্যার হুমকি দিয়ে রাতভর চলে তাঁর অবস্থান। অবশেষে দীর্ঘ ১২ ঘণ্টার টানটান উত্তেজনার পর বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছেন সেই প্রবাসী প্রেমিক।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে। শনিবার (১৫ আগস্ট) অনশনের এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আজ রবিবার (১৬ আগস্ট) ঘটনাটি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, ছড়িয়ে পড়া বিষের বোতল হাতে তরুণীর অনশনের ভিডিওটি গাইবান্ধার গোবিন্দগঞ্জেরই।

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর নয়াপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের (৪০) সঙ্গে সুরভি খাতুন (২৬) নামের ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দীর্ঘদিন পার হলেও বিয়ে না করায় গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে প্রবাসীর বাড়িতে উপস্থিত হন তরুণী। হাতে বিষের বোতল নিয়ে বাড়ির প্রধান ফটকের সামনে বসে কান্নাকাটি ও বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। বিয়ে না করলে বিষপানে আত্মহত্যার হুমকি দিলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক লোকজনের ভিড় জমায়।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীকালে তাঁদের মধ্যস্থতায় ১২ ঘণ্টার অনশন ভেঙে শনিবার বেলা ১১টার দিকে প্রবাসীর সঙ্গে ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুমানিগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল জানান, শুক্রবার রাত ১১টায় তরুণী অনশনে বসেছিলেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এই ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। তবে গত শনিবার তাঁদের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।

Source:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০