Admin1234@
১৪ অগাস্ট ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডিউটি শেষ কইরা আইসা দেখি মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে’

চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী নাদিয়া আক্তার উপজেলার তুলপাই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। সে চান্দিনা উপজেলার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। নাদিয়া মায়ের সাথে তার নানার বাড়ি কোয়া চাঁদপুর গ্রামে থাকত।

নিহত নাদিয়ার মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে আয়া পদে চাকরি করেন। রাতে ডিউটি শেষে সকাল ১০টায় বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। নাদিয়াকে অনেকবার ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনি মেয়েকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, তার মেয়ে পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়। সদ্য ফলাফল প্রকাশের পর জানতে পারেন, তিন বিষয়ে তার মেয়ে অকৃতকার্য হয়েছে। তবে পরীক্ষায় ফেল করার বিষয় নিয়ে তিনি মেয়েকে কিছুই বলেননি।

স্থানীয়রা জানান, নাদিয়ার বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর থেকে তার মা নুরুন্নাহার বেগমের ভরণপোষণ বা কোনো খোঁজখবর রাখতেন না। দুই বোনকে নিয়ে তার মা নানার বাড়িতেই থাকতেন এবং বেসরকারি হাসপাতালে চাকরি করে সংসার চালাতেন। মেয়েটি আত্মহত্যা করার আগে সর্বশেষ তার বাবা বিল্লাল হোসেনের সাথে মোবাইলে কথা বলেছিল।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০