জনডাক ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১১

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১২

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৩

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৪

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৫

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৬

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৮

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৯

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

২০