জনডাক ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন শিহাব হোসেন। অথচ তার এই সাফল্যে পরিবারের ঘরে নেই কোনো আনন্দ। কয়েক দিন আগেই ডাকাতিয়া নদীতে ডুবে প্রাণ হারানো একমাত্র সন্তানের ফল প্রকাশের দিনে শোকে কাতর বাবা-মা।

শিহাব হোসেন (১৮) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঈদের ছুটিতে বাড়িতে এসে গত শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান শিহাব। একপর্যায়ে সাঁতরে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যেই প্রকাশিত হয় এসএসসি পরীক্ষার ফল। ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন শিহাব। সন্তানের এমন কৃতিত্বে যেখানে পরিবারের আনন্দে ভাসার কথা, সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা-মা।

স্থানীয় বাসিন্দারা জানান, শিহাব ছিলেন ভদ্র, মেধাবী ও সবার প্রিয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক ও সহপাঠীরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শিক্ষকদের ভাষ্য, শিহাব ছিলেন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। তার জিপিএ-৫ পাওয়া ছিল পরিশ্রম ও মেধার স্বীকৃতি। কিন্তু ফল প্রকাশের দিন তাকে পাশে না পাওয়ার বেদনা তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য আরও তীব্র হয়ে উঠেছে।

একমাত্র সন্তানের এমন সাফল্যের দিনে তাকে হারানোর শোক যেন আনন্দকেও ম্লান করে দিয়েছে। শিহাবের জিপিএ-৫ তাই পরিবারের কাছে এখন গর্বের পাশাপাশি এক গভীর বেদনার স্মৃতি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১১

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১২

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৩

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৪

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৫

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৬

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৮

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৯

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

২০