১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইটটি যদি হাতে না লেগে মাথায় লাগত তাহলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না’

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে সাম্প্রতিক হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই হামলার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে সরাসরি দায়ী করলেও, ঘটনার বিচার চেয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট থেকে ফেরার পথে জৈন্তাপুরের হরিপুরে হামলায় আহত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চলন্ত গাড়ির গ্লাস ভেঙে একটি বড় ইট আমার হাতে এসে প্রবল জোরে আঘাত করে। আমার সাথে থাকা সহযোগী রক্তাক্ত হয়েছে। ইটটা এখনো আমাদের গাড়িতে রাখা আছে। ইটটি যদি সামান্য সরে আমার হাতে না লেগে মাথায় লাগত, তবে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমি ব্যক্তি জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলব—আপনি মস্ত বড় একটি ভুল করেছেন এবং এই মারাত্মক ভুলের কাফফারা আপনাকে দিতেই হবে। আমাকে একসময় শেখ হাসিনা জেলে নিয়েছিলেন, আর সেই ভুলের কাফফারা দিয়ে তিনি আজ দিল্লিতে অবস্থান করছেন। আমি আপনাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি শোধরাননি। আজ প্রমাণিত হলো আপনার শাসনামলেও আমাদের জীবন নিরাপদ নয়।” তিনি আরও যোগ করেন, “আমার রক্ত আজ রেড লাইন পার করেছে। কড়ায়-গণ্ডায় এই রক্তের প্রতিশোধ আপনার কাছ থেকে বুঝে নেওয়া হবে। আজ থেকেই আপনার ক্ষমতা পতনের শুরু। ইনশাআল্লাহ রাজপথেই রাজনৈতিকভাবে এর মোকাবিলা হবে।”

হামলার পেছনের কারণ ও মূল অভিযুক্তদের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, হরিপুরে কর্মসূচি শেষ করে রওনা হওয়ার মাত্র ২-৩ মিনিটের মাথায় এই অতর্কিত আক্রমণ চালানো হয়। পুলিশ প্রোটোকলে থাকা সদস্যরা চেষ্টা করলেও হামলা রোখা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, ইশরাক ও রাশেদের উসকানিমূলক কর্মকাণ্ডে রাজপথ উত্তপ্ত হয়েছে। বিশেষ করে ইশরাকের মশাল মিছিলের পরপরই এই ‘অ্যাটেম্পট টু মার্ডার’ (হত্যার চেষ্টা) চালানো হয়েছে, তাই এই প্রাণঘাতী হামলার দায় ইশরাককেও নিতে হবে।

এ ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট জানিয়ে দেন, “আমি যতদিন জীবিত আছি, মরণ পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেব না।” সিলেট অঞ্চলে এনসিপির মোট পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে দাবি করে তিনি রাজপথেই এর চূড়ান্ত রাজনৈতিক ফয়সালা করার ঘোষণা দেন।

Source: https://www.drb.news/%e0%a6%87%e0%a6%9f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমাই হতে পারে সম্পর্কের নতুন শুরু, আজ ক্ষমা দিবস

কালবৈশাখীতে ঘর হারিয়ে মানবেতর জীবন কাটানো আয়েশাকে নতুন ঘর উপহার দিল ‘বিন্দু’

ইটটি যদি হাতে না লেগে মাথায় লাগত তাহলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না’

শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন

হিলি খাদ্য গুদামে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকি, থানায় সাংবাদিকের জিডি

বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেপ্তার

কে কী বলল, কে কী করল সেটা আমাদের দেখার বিষয় নয়, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত। 

উপমহাদেশের সুপরিচিত,জনপ্রিয় কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “সঠিক ঠিকানা”

১০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১১

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

১২

কাউনিয়ায় প্রতিবন্ধি ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে 

১৩

গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী 

১৪

ছাত্রীকে অশালীন প্রস্তাব অধ্যক্ষের, অডিও ভাইরাল

১৫

এসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল করায় ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি , ফেসবুকে সমালোচনার ঝড় 

১৬

চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

১৭

গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ এলো ‘চোর

১৮

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই

১৯

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান

২০