লালমনিরহাট প্রতিনিধি_
৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত। 

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জেলা বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, নার্সারি মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।

মেলায় সরকারি ও বেসরকারি নার্সারির উদ্যোগে ফলদ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতনতা বিষয়ক বিভিন্ন কার্যক্রমেরও আয়োজন করা হয়েছে।

উদ্বোধনের পর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দর্শনার্থীদের উপস্থিতিতে কালেক্টরেট মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে কী বলল, কে কী করল সেটা আমাদের দেখার বিষয় নয়, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত। 

উপমহাদেশের সুপরিচিত,জনপ্রিয় কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “সঠিক ঠিকানা”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

কাউনিয়ায় প্রতিবন্ধি ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে 

গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী 

ছাত্রীকে অশালীন প্রস্তাব অধ্যক্ষের, অডিও ভাইরাল

এসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল করায় ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি , ফেসবুকে সমালোচনার ঝড় 

চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

১০

গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ এলো ‘চোর

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই

১২

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান

১৩

সরকার কর্মসংস্থানের কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে: জামায়াত আমির

১৪

শনিবার থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৫

মধুপুরের চর হায়বতখাঁয় দীর্ঘদিনের দুর্ভোগ, সরকারের কাছে টেকসই ব্রিজের আকুল দাবি

১৬

এবার ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

১৭

তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা

১৮

কাউনিয়ায় মধ্যরাতে পুলিশের অভিযান: ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

১৯

মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

২০