Admin1234@
৩১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুপুরের চর হায়বতখাঁয় দীর্ঘদিনের দুর্ভোগ, সরকারের কাছে টেকসই ব্রিজের আকুল দাবি

রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হায়বতখাঁ বৈরাগী পাড়া গ্রামে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি গ্রামটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মধুপুর ইউনিয়ন বিএনপি-র সভাপতি নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে এলাকাবাসী জানান, বৈরাগী পাড়া গ্রামটি অবহেলিত চরাঞ্চলের অংশ হওয়ায় বছরের পর বছর সাধারণ মানুষ যাতায়াতে চরম সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। বর্ষা মৌসুমে স্থানীয় খাল পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও মুমূর্ষু রোগীরা। এছাড়া কৃষিপণ্য হাটে-বাজারে পরিবহন করতে কৃষকদের অতিরিক্ত খরচ ও কষ্ট পোহাতে হয়।

মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ইউনিয়ন বিএনপি-র সভাপতি নুরুল ইসলাম বলেন, “গ্রামের বিশাল জনগোষ্ঠীর যাতায়াতের একমাত্র পথ এটি। একটি মাত্র ব্রিজের অভাবে পুরো এলাকা অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে রয়েছে। জনগণের এই চরম দুর্ভোগ দূর করতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।” এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের চরাঞ্চলবাসী উপস্থিত থেকে অবহেলিত এই জনপদের সুবিধার্থে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০