বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার

অশ্লীল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জাম্বিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়ালকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ২৭ জুলাই তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৩ বছর বয়সী গেজিল ওয়ালের বিরুদ্ধে ২২ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে একাধিক অশ্লীল ভিডিও তৈরিতে অংশ নেওয়া এবং সেগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করার অভিযোগ উঠেছে।

 

জাম্বিয়া পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটের নজরে আনা হয়। পরে সাইবার সিকিউরিটি এজেন্সির সহায়তায় যৌথ তদন্ত শুরু হয়।

 

তদন্তের একপর্যায়ে গেজিল ওয়ালকে শনাক্ত করা হলে তাকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় জড়িত আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তারা বর্তমানে পলাতক এবং তাদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, গেজিল ওয়ালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার আগ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে।

 

এ ঘটনায় সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তাও দিয়েছে জাম্বিয়া পুলিশ। দেশটির আইন অনুযায়ী, অশ্লীল কনটেন্ট তৈরি, সংরক্ষণ, প্রকাশ বা প্রচার—সবই শাস্তিযোগ্য অপরাধ। তাই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০