২৬ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালে গোসলে নেমে তলিয়ে যান স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু

নওগাঁর বদলগাছীতে খালের পানিতে ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) ও তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। আজ বেলা একটার দিকে কার্তিকাহার গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি খালে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় খালের তীরে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। হঠাৎ নূর ইসলাম খালের পানিতে তলিয়ে যান। একপর্যায়ে তাঁকে উদ্ধার করতে খালে নামেন সুমাইয়া।

এরপর সুমাইয়াও খালের পানিতে নিখোঁজ হন। ঘটনা টের পাওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার বলেন, স্থানীয় লোকজন দুজনকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, মৃত্যুর এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ

খালে গোসলে নেমে তলিয়ে যান স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি

১০

ইয়াবা মামলায় বরখাস্ত কনস্টেবল এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার

১১

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১২

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি

১৩

১৮ মন্ত্রীর পুলিশ প্রটোকল প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

১৪

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদেশে

১৫

ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

১৬

পঞ্চগড়ে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খানাখন্দে ভরা সড়কে ধান বোঝাই নসিমন উল্টে চালক নিহত

১৯

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

২০