Admin1234@
৮ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুকুরে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মামুন মিয়া (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ধর্মেশ্বর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া ওই এলাকার নুরুল ইসলাম ও মোছা. কামরুন নাহারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মামুন মিয়া কাজে না গিয়ে বাড়িতেই ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় দুই শিশুসহ প্রতিবেশীদের সঙ্গে আব্দুর রউফের বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেননি।
এ সময় সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজার চেষ্টা করেন। পরে স্বজন ও এলাকাবাসী মাছ ধরার জাল দিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে গভীর পানি থেকে তাকে উদ্ধার করেন। উদ্ধার করার পর তাকে মৃত অবস্থায় বাড়ির উঠানে নিয়ে আসা হয়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। এ ঘটনায় নিহতের মা মোছা. কামরুন নাহারের লিখিত আবেদনের ভিত্তিতে কাউনিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গোসল করার সময় দুর্ঘটনাবশত পানিতে ডুবে মামুন মিয়ার মৃত্যু হয়েছে।
এদিকে যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, গুরুতর আহত বড় ভাই

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুকুরে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

মরক্কো বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করলেন জোহরান মামদানি

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

১০

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

১১

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

১২

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৫

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১৬

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৮

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৯

বিসিবি নির্বাচন আজ

২০