ববি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মী, আদালতে জামিন

ইয়াবা বিক্রির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজসহ দুই যুবককে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টায় বরিশাল মহানগরীর ২৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর পরেরদিন আদালতে প্রেরণ করলে জামিনে মুক্তি পেয়েছেন।

 

 

মামলার প্রধান আসামি মোঃ আরাফাত ইসলাম(২২) যিনি রূপাতলির সোবহান খান গলির বাসিন্দা। মামলার দ্বিতীয় আসামী ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাইজুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

 

 

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নগরীর আমতলা মোড় এলাকায় ২৪নং ওয়ার্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

 

 

পুলিশের দাবি, তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তাড়া করে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল কালারের পলির মধ্য লুকানো ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

মাদকদ্রব্যসহ গ্রেফতার ও মামলার বিষয়ে জানার জন্য,  ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজের মোবাইলে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে ২৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ গত ২১ জুলাই রাতে। পরেরদিন তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১০

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১১

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১২

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৩

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৪

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৫

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৯

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

২০