২৪ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ‘ওলবাকিয়া’ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নিতে ব্রাজিল যাচ্ছেন সরকারের চার কর্মকর্তা। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রামের (ডব্লিউএমপি) অর্থায়নে আগামী ২৮ থেকে ৩০ জুলাই তিন দিনব্যাপী ‘লার্নিং এক্সচেঞ্জ’ কর্মসূচিতে তারা অংশ নেবেন।

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য) মো. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, লার্নিং এক্সচেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা ব্রাজিলের কুরিটিবা ও ফোজ দো ইগুয়াসু শহর সফর করবেন। প্রতিনিধিদলে রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের যুগ্মসচিব মো. রেজাউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ, স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ শাখার সিনিয়র সহকারী সচিব তানিয়া মুন এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুর রহমান।

আদেশে বলা হয়েছে, সফর, ভ্রমণ ও ট্রানজিটের পুরো সময় কর্মকর্তাদের সরকারি কর্মকাল হিসেবে গণ্য হবে। এ সফরের যাবতীয় ব্যয় বহন করবে ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রাম।

এছাড়া সফর শেষে দেশে ফেরার সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

অটোনোমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত চুপ্পু, মাঝে মাঝে অচেতন হয়ে যান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১০

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

১১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষা সচিবকে

১২

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

১৩

সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার শীর্ষে

১৪

১ কোটি ৭৩ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ইপিজেড কর্মীর, আহত মোটরসাইকেল চালক

১৬

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

১৭

আশুলিয়ায় বিদেশি অবৈধ ঔষধের গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা

১৮

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

১৯

সাভারে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০