Admin1234@
১৮ জুলাই ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে সরকারি রাস্তার ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আব্দুল আজিজ ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, কুড়িগ্রামের কাছেও পাঠানো হয়েছে।

 

অভিযুক্ত আতাউর রহমান আতা থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে থেতরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সরকারি রাস্তার চারটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। পরে কাটা গাছগুলো চেয়ারম্যান আতাউর রহমান আতার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

 

অভিযোগকারী মো. আব্দুল আজিজ ফারুকের দাবি, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। সরকারি সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, “ইউনিয়ন পরিষদের নতুন গেট নির্মাণের জন্য দুটি গাছ কাটা হয়েছে। গাছগুলো বিক্রি করা হয়নি। পরিষদ চত্বরে সংরক্ষণ করে রাখা হয়েছে।”

 

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন, “অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১১

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১২

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১৩

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৪

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৫

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৬

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৭

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৮

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

২০