Admin1234@
৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (২ জুন) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। প্রায় ঘণ্টাখানেক আগে লাশ উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

‎এডিসি জাহিদ হাসান বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। বিস্তারিত তথ্য জানা মাত্রই জানানো হবে।

‎ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া গেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি।

‎বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এ ধরনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য-উপাত্ত যাচাই করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১০

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১১

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৩

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৪

বিসিবি নির্বাচন আজ

১৫

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

১৬

মাঝরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী

১৭

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১৮

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?

১৯

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

২০