Admin1234@
১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষের ভিডিও ভাইরালের পরও বহাল তবিয়তে কাউনিয়ায় হিসাবরক্ষণ কর্মকর্তা নেই দৃশ্যমান ব্যবস্থা

​সাইফুল ইসলাম,নিজিস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরু মিয়ার প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিকযোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বেশ কয়েক দিন পেরিয়ে গেছে। তবে অপরাধের প্রমাণ সংবলিত ভিডিওটি প্রকাশ্যে আসার পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তিনি বহাল তবিয়তে আগের মতোই নিয়মিত অফিস করছেন বলে জানা গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরু মিয়া নিজ কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন। পরে তিনি সেই টাকা গুনে পকেটে রাখেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ কোনো তদন্ত কমিটি গঠন করেনি এবং তাকে সাময়িক বরখাস্তের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।​একাধিক সেবাগ্রহীতার অভিযোগ, কাউনিয়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে টিআর, কাবিখা, এলপিআরসহ বিভিন্ন সরকারি প্রকল্পের বিল এবং ফাইল পাসের ক্ষেত্রে নানা অজুহাতে টাকা দাবি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, কর্মকর্তাদের চাহিদামতো অনৈতিক সুবিধা বা নির্ধারিত কমিশন না দিলে অনলাইনে কোনো ফাইলের অনুমোদন দেওয়া হয় না। দিনের পর দিন ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা এখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এমনকি উপজেলার কয়েকজন সরকারি কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে জানান, এই হিসাবরক্ষণ কার্যালয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি এর আগে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরু মিয়া দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অনেক আগের। তবে ভিডিওতে টাকা নেওয়ার বিষয়টি স্পষ্ট দেখা গেলেও সে বিষয়ে তিনি কোনো সদুত্তর বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করব।’। অন্যদিকে, হিসাবরক্ষণ কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভাইরাল ভিডিওয়ের বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিষয়টি কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম, খোঁজ নিচ্ছি।
এদিকে ভিডিও প্রমাণ থাকার পরও প্রশাসনের এমন নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় সুশীল সমাজ। তাদের মতে, প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও আসার পরও ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। এতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হিসাবরক্ষণ কর্মকর্তার এমন ওপেন সিক্রেট দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন
সেদিকেই তাকিয়ে আছেন কাউনিয়াবাসী

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০