Admin1234@
২ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং এক মাদকসেবককে আটক করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, মাদক নির্মূলে জেলা জুড়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রায়তি নড়াইল গ্রামের বাসিন্দা মো. আমিন আকন্দ (৫০)-কে তার নিজ বসতবাড়ির আঙিনা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পারে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। পরে ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আমিন আকন্দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে, একই অভিযান চলাকালে মো. আতিকুর রহমান (২০) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি, মাদক পরিবহনকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারি অত্যন্ত প্রয়োজন। তারা মাদকমুক্ত পলাশবাড়ী ও গাইবান্ধা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১০

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১১

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৩

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৪

বিসিবি নির্বাচন আজ

১৫

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

১৬

মাঝরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী

১৭

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১৮

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?

১৯

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

২০