Admin1234@
৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

৯ নভেম্বর, ২০২৬ সময় – ১০:১৭:৫৮

গাজার দেইর আল-বালাহ এলাকায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যুর পর আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। ভারি বৃষ্টিতে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে শীত ও বর্ষার মৌসুম কেবল শুরু হওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার দেইর আল-বালাহ এলাকায় একটি বালুর বাঁধ ধসে পড়ে। এর নিচে থাকা মানুষ নিজেদের রক্ষা করার কিংবা সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পাননি। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলো এখনো অস্থায়ী ও দুর্বল তাঁবুতে বসবাস করছে। অনেক পরিবারকে এমন খোলা ও অস্থিতিশীল জায়গায় আশ্রয় নিতে হয়েছে, যেখানে ভারি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। ছেঁড়া কাপড়ের তৈরি এসব তাঁবু বৃষ্টি ঠেকাতে পারে না। শীতের সময় প্রয়োজনীয় উষ্ণতাও দিতে পারে না।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যুর ঘটনা গাজার বাস্তুচ্যুত মানুষের বসবাসের ভয়াবহ পরিস্থিতিকে আবারও সামনে এনেছে। ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এসব মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকেরই নিরাপদ আশ্রয় নেই।

শীত ও বৃষ্টির মৌসুমের শুরুতেই এমন দুর্ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনে বৃষ্টিপাত বাড়লে একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। তাদের ভয়, চলমান সংকটের মধ্যে আরো প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

গাজা সিভিল ডিফেন্স এবং বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা দীর্ঘদিন ধরে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে উন্নতমানের অস্থায়ী তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর। বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য এসব সামগ্রী জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাতের পক্ষগুলোর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়েও এসব সামগ্রী গাজায় প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ত্রাণসামগ্রী প্রবেশের ওপর পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।

এর ফলে একদিকে ইসরাইলের অব্যাহত হামলার ঝুঁকিতে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের, অন্যদিকে শীত ও বৃষ্টির মৌসুমেও পর্যাপ্ত আশ্রয় পাচ্ছেন না তারা। সব মিলিয়ে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবিক সংকট আরো গভীর হচ্ছে।

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি ১০ হাজার টাকা জরিমানা।

১

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

২

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে

৩

পাসপোর্ট আবেদন করে জনগণকে বিভ্রান্ত করছেন হাসিনা: জুবায়ের

৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

৫

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

৬

ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় সেলিম উদ্দিনের নিন্দা

৭

‘আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে’

৮

‘বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার’

৯

‘কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতির পরও বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৫ শতাংশ’

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

১১

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১২

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আবার কমল জ্বালানি তেলের দাম

১৪

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

১৫

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

১৬

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

১৭

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

১৯

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

২০