জনডাক ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

জামায়াতে ইসলামীর হাড়গোড় ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপিদলীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা নির্বাচন, সব জায়গায় তাদের অবস্থান হবে, হাড়গোড় ভেঙে দিতে হবে এদের। সেটা ভোটের মাধ্যমে, মাস্তানি করে নয়।’

শনিবার সৈয়দপুরে বিএনপি আয়োজিত ওই সমাবেশে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন কার্যক্রমের তীব্র সমালোচনা করেন।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের সাম্প্রতিক এক বক্তব্যের কড়া জবাব দিয়ে তিনি বলেন, ‘কয়েক দিন আগে মাদক নির্মূল নিয়ে কথা বলতে গিয়ে তারা বিএনপিকে দোষারোপ করছিলেন। স্পষ্ট বলে দিতে চাই, সরকারে আছি আমরা। সুতরাং সৈয়দপুরকে মাদকমুক্ত করার দায়িত্ব আমাদের, কোনো গুপ্ত বাহিনীর নয়।’

জামায়াত প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘জামায়াত যদি মনে করে গুপ্ত থেকে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে এখানে এমপি হয়েছে এবং ভবিষ্যতে এই সৈয়দপুর-কিশোরগঞ্জকে নিজেদের মুঠোবন্দী করবে, তবে তা হতে দেওয়া হবে না। একজন জিয়ার সৈনিক বেঁচে থাকতে এই জনপদ আর জামায়াতের হাতে যাবে না। তৃণমূল হচ্ছে বড় শক্তি, আপনারা তার জন্য প্রস্তুতি নেন।’

৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াত নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী আরো বলেন, ‘আমি ঢাকায় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জামায়াতের কাউকে দেখা যায়নি। কারণ ৭ নভেম্বর হলো বীরকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়ার দিন। এই দিবসে তাদের চুলকানি বেড়ে যায়, যেমন করে তাদের স্বাধীনতার ঘোষককেও সহ্য হয় না। আজকে তারা আঁতাত করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এদের সবার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি ১০ হাজার টাকা জরিমানা।

১

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

২

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে

৩

পাসপোর্ট আবেদন করে জনগণকে বিভ্রান্ত করছেন হাসিনা: জুবায়ের

৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

৫

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

৬

ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় সেলিম উদ্দিনের নিন্দা

৭

‘আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে’

৮

‘বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার’

৯

‘কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতির পরও বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৫ শতাংশ’

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

১১

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১২

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আবার কমল জ্বালানি তেলের দাম

১৪

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

১৫

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

১৬

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

১৭

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

১৯

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

২০