Admin1234@
৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ২৩ বছর পর পরিবর্তন করা হয়েছে। দলটির নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছে দলটি। এ আর হাফিজ উল্লাহ আমির হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

চলতি বছর ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন এ আর হাফিজ উল্লাহ। তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’

আর হাফিজ উল্লাহর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জামায়াত প্রার্থীর এমন বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। জানতে চাইলে এ আর হাফিজ উল্লাহ সে সময় বলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’

নতুন পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতরত্নপ্রাপ্ত বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

১

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা

২

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির

৩

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জামায়াত কর্মীর

৪

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি ছাত্রশিবিরের

৫

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

৬

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

৭

নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

৮

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৯

স্পেনের দল ঘোষণায় ফুয়েন্তের চমক, ডেকেছেন ৫ নতুন মুখ

১০

ইরানে হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

১১

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের

১২

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস

১৩

আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

১৪

খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, তবু থামেননি

১৫

লাখো মুসল্লিতে মুখর দিনাজপুরের ইজতেমা ময়দান, জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৬

পরীমনির পাশে দাঁড়ালেন প্রভা, বললেন- ‘আমাকেও ব্যডটাচ করা হয়েছিল’

১৭

কালীগঞ্জে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফুটবল দর্শক যুবকের, আহত ৩

১৮

বিয়ের ৮ বছর পরে অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেয় তরুণী

১৯

সকাল থেকে রাত পর্যন্ত লাইভ ভিডিও করছেন চীনা নাগরিকেরা, ঢুকে পড়ছেন মানুষের ঘরেও

২০