Admin1234@
৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে সাংবাদিক দেখেই বিদ্যালয়ের গেটে তালা, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম—শোকজ প্রধান শিক্ষক

রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নগণ্য, পাঠদানের মানের অবনতি, বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ রাখা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষক নুরের ছবি বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বিদ্যালয়টিতে ২০২৫ ও ২০২৬ সালে পরীক্ষায় একজন করে শিক্ষার্থী অংশ নিয়ে উভয় বছরই শতভাগ পাস করেছে। অথচ সরেজমিনে বিদ্যালয়ে পাওয়া গেছে মাত্র ছয়জন শিক্ষার্থী। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যালয়টির অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

সাংবাদিকদের সরেজমিন পরিদর্শনের সময় বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ বন্ধ রাখার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সাংবাদিকেরা প্রতিষ্ঠানে প্রবেশ করতে গেলে কর্মরত শিক্ষকরা গেট বন্ধ করে দেন। পরে বিকল্প পথ দিয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা। এ সময় সেখানে মাত্র ছয়জন শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীসহ মোট আটজনকে উপস্থিত দেখতে পান তাঁরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ২০২৬/৯২৮-এর মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত সপ্তাহে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে গেলে এর প্রবেশপথ বন্ধ দেখতে পান। এ সময় বিদ্যালয়ে মাত্র ছয়জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানের একজন শিক্ষকের দুর্ব্যবহারের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, গত দেড় বছর ধরে বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও পাঠদানের মানের দৃশ্যমান কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। বরং দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একাধিকবার সতর্ক করা হলেও প্রধান শিক্ষক কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া প্রধান শিক্ষকের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগও আনা হয়েছে। এসব কর্মকাণ্ডে তাঁর দায়িত্বে অবহেলা ও গাফিলতির বিষয়টি প্রতীয়মান হওয়ায় কেন তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর কোনো বক্তব্য নেই বলে ধরে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “আমরা তদন্ত টিম গঠন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা যাচাই করে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার ফ্রি অটোসেবা, সোমবারের উপার্জন বিলিয়ে দেন অসহায়দের মাঝে কাউনিয়ার মিজানুর

১

শ্রমিক আ’ন্দো’লনে নি’হ’ত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

২

রংপুরে এনজিও কর্মী হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

৩

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৪

জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

৫

কুড়িগ্রামে ফুটপাত ও সড়ক দখল: পৌরসভা ও প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে, মসজিদের নামে চাঁদাবাজি এবং শাপলা চত্বরের বেহাল দশা!

৬

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

৭

মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা; ৫০% ছাড়েও ব্যান্ডের পোশাকে নেই ক্রেতা

৮

দিনাজপুরের একুয়া থিম পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী, পরিদর্শনে গিয়ে বিব্রত মন্ত্রী

৯

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

১০

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

পীরগঞ্জে সাংবাদিক দেখেই বিদ্যালয়ের গেটে তালা, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম—শোকজ প্রধান শিক্ষক

১২

‎লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে চিকিৎসাধীন

১৩

কাউনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৪

শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

১৫

রংপুরে শ্রমের বাজারে মন্দা; ‘কামলার হাটে শ্রমিক আছে, নেই কাজ

১৬

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন

১৭

৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতা পিন্টুর হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

১৮

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১৯

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

২০