সাইফুল ইসলাম, কাউনিয়াঃ
৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

নতুন  প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২৭ (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ও শান্তির পায়রা অবমুক্ত করে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা, বাছাই করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল উদ্দেশ্য।
উদ্বোধন শেষে বালাপাড়া ইউনিয়ন একাদশ ও কুর্শা ইউনিয়ন একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক- শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম থেকে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার ফ্রি অটোসেবা, সোমবারের উপার্জন বিলিয়ে দেন অসহায়দের মাঝে কাউনিয়ার মিজানুর

১

শ্রমিক আ’ন্দো’লনে নি’হ’ত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

২

রংপুরে এনজিও কর্মী হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

৩

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৪

জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

৫

কুড়িগ্রামে ফুটপাত ও সড়ক দখল: পৌরসভা ও প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে, মসজিদের নামে চাঁদাবাজি এবং শাপলা চত্বরের বেহাল দশা!

৬

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

৭

মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা; ৫০% ছাড়েও ব্যান্ডের পোশাকে নেই ক্রেতা

৮

দিনাজপুরের একুয়া থিম পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী, পরিদর্শনে গিয়ে বিব্রত মন্ত্রী

৯

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

১০

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

পীরগঞ্জে সাংবাদিক দেখেই বিদ্যালয়ের গেটে তালা, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম—শোকজ প্রধান শিক্ষক

১২

‎লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে চিকিৎসাধীন

১৩

কাউনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৪

শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

১৫

রংপুরে শ্রমের বাজারে মন্দা; ‘কামলার হাটে শ্রমিক আছে, নেই কাজ

১৬

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন

১৭

৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতা পিন্টুর হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

১৮

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১৯

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

২০