
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র বিক্রয় ও বিতরণ বিভাগ-১, রংপুরের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ১১ কেভি ফিডারসমূহের ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার রংপুরের বেশকিছু এলাকায় ৩-৪ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।
শুক্রবার যে এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
১১ কেভি আবহাওয়া ফিডার: সকাল ০৮:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত: আবহাওয়া অফিস, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদ বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি, রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা।
১১ কেভি বাজার ফিডার: দুপুর ০২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত : কামারপাড়া, পাকার মাথা, আলিয়া মাদ্রাসা, মুলাটোল, সোনা পট্টি, বেতপট্টি, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্তর, সেন্ট্রাল রোড, নবাবগঞ্জ, বাজার, সুপার মার্কেট, পিয়াজ পট্টি, সিটি বাজার সংলগ্ন এলাকা।
১১ কেভি কলোনী ফিডার: দুপুর ০২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত: খামার পাড়া নেসকো কলোনি।