Admin1234@
৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাতের ক্ষতস্থানে কাচের টুকরা রেখেই সেলাই করে এক রোগীকে বাড়ি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার ৩৫ দিন পর অন্য একটি ক্লিনিকে অস্ত্রোপচার করে দুটি কাচের টুকরা বের করা হয়েছে।

তবে ঘটনাটিকে ‌‘ভুলবশত’ হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

জানা গেছে, ভুক্তভোগী সাইদার মিয়া উপজেলার মজিদের পাড় এলাকার বাসিন্দা। তিনি অন্যের জমিতে পরিবার নিয়ে বসবাস করেন। গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাঙা কাচে তার বাম হাত গুরুতরভাবে কেটে যায়। এতে হাতের ভেতরে কাচের টুকরা ঢুকে যায়। আহত অবস্থায় স্বজনরা তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেই ভুক্তভোগীর অভিযোগ, সেখানে শয্যা ও জায়গা খালি না থাকার কথা জানিয়ে তাকে ভর্তি করা হয়নি। পরে হাতের ক্ষতস্থানে সেলাই দিয়ে ভেতরে কাচ রেখেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিলো।

এরপর এক মাসের বেশি সময় হাতের ভেতরে কাচের টুকরা নিয়ে যন্ত্রণায় দিন কাটে তার। ক্ষত না শুকানোয় পরে তিনি স্থানীয় এক‌টি ক্লিনিকে চিকিৎসক ডা. মৃণাল কান্তি রায়ের শরণাপন্ন হন। সেখানে এক্স-রে পরীক্ষায় হাতের ভেতরে দুটি কাচের টুকরা ধরা পড়ে। শুক্রবার (৩০ অক্টোবর) অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণ করা হয়।

সাইদার মিয়া বলেন, ‘বিদ্যুতের শক খেয়ে পড়ে গিয়ে ঘরের ভেতরে গ্লাসে আঘাত পাই। স্থানীয় লোকজন আমাকে চিলমারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কোনো রকম চিকিৎসা দিয়ে হাতের ভেতরে গ্লাস রেখেই ফেরত পাঠানো হয়। পরে সুস্থ না হওয়ায় এক মাসের বেশি সময় পর এক্স-রে করে দেখি, ভেতরে দুটি কাচের টুকরা রয়েছে। এরপর অপারেশন করে সেগুলো বের করা হয়েছে।’

তিনি বলেন, এই হাসপাতালে কোনো রোগীকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হয় না। এমন অবহেলার দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। তবে অস্ত্রোপচার করা চি‌কিৎসকের নাম বলতে পারেন‌নি তি‌নি।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘ওটা ভুলবশত হয়ে গেছে। এজন্য স্যরি ভাই। রোগীকে বলেন চিকিৎসা করাতে। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আ’ন্দো’লনে নি’হ’ত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

১

রংপুরে এনজিও কর্মী হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

২

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৩

জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

৪

কুড়িগ্রামে ফুটপাত ও সড়ক দখল: পৌরসভা ও প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে, মসজিদের নামে চাঁদাবাজি এবং শাপলা চত্বরের বেহাল দশা!

৫

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

৬

মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা; ৫০% ছাড়েও ব্যান্ডের পোশাকে নেই ক্রেতা

৭

দিনাজপুরের একুয়া থিম পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী, পরিদর্শনে গিয়ে বিব্রত মন্ত্রী

৮

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

৯

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১০

পীরগঞ্জে সাংবাদিক দেখেই বিদ্যালয়ের গেটে তালা, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম—শোকজ প্রধান শিক্ষক

১১

‎লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে চিকিৎসাধীন

১২

কাউনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৩

শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

১৪

রংপুরে শ্রমের বাজারে মন্দা; ‘কামলার হাটে শ্রমিক আছে, নেই কাজ

১৫

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন

১৬

৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতা পিন্টুর হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

১৭

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১৮

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

১৯

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

২০