২ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ।

নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে বিআরটিএকে। পাশাপাশি দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে সংস্থাটি।

এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

১

মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

২

নীলফামারীতে ৫৯ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ৪, এইচএসসিতে পাস করেননি কেউ

৩

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

৪

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

৫

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম

৬

নির্ধারিত সময়ে পাওয়া যায়না অফিসে, হাজিরা দিয়ে উধাও রংপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা

৭

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

৮

লুকিয়ে হলে অবস্থান, ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

৯

এইচএসসিতে ৩০০ শিক্ষার্থীর ২৪৭ জন অকৃতকার্য, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

১০

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

১১

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

১২

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

১৪

পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন

১৫

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

১৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

১৭

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

১৮

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৯

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

২০