জনডাক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম এসেছে, যার মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বয়সসীমা অতিক্রম করায় তাঁকে ভাইভা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তাঁর নাম থাকায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

চূড়ান্ত তালিকায় থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তাঁর রোল নম্বর ৪৬৭। তিনি আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে তাঁর বয়স ৪২ বছর। বয়সসীমা অতিক্রম করায় ভাইভা দিতে গেলেও তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

সোনিয়া খাতুন বলেন, ‘আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।’

এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ জানে। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।’

 

Source: https://www.drb.news/%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8-%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%8d/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ লাখ টাকা দেনমোহর, বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা

১

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

২

কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি’র মতবিনিময় 

৩

কাউনিয়ায় ৩০ পুরিয়া গাঁজাসহ একজন গ্রেপ্তার

৪

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

৫

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ; বদলে যাবে দেশের জ্বালানি চিত্র

৬

স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি

৭

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

৮

কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

৯

বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী

১০

আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

১১

রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন

১২

যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী

১৩

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

১৪

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা, শাহজালালে নিরাপদে বিমানের অবতরণ

১৫

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার

১৬

গাইবান্ধায় ছেলে সেজে মেয়েকে বিয়ে করেন সমকামী তরুণী, সংসারও করেন ৫ মাস

১৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ২ দিন পর যুবকের মরদেহ মিলল রেললাইনের পাশে

১৮

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৯

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবার বহিষ্কার যুবদল নেতা

২০