জনডাক ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ অক্টোবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতোলে ভর্তি হয়েছি হারুন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৬ অক্টোবর) তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবার জানিয়েছে, ঢাকায় রিকশা চালাতেন হারুন। সেখানে থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে গ্রামের বাড়িতে আসলে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু জ্বরে গুরুতর অসুস্থ হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। হারুন প্রায় ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন বলেও জানায় তার পরিবার।

এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৫ জন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুরে ৩০ জন, দিনাজপুরে ৩, লালমনিরহাটে ৭, গাইবান্ধায় ১৪ এবং ঠাকুরগাঁওয়ে ১০ জন রয়েছেন।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭২০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৭ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন, পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়

১

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

২

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা ৭৫ পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা ও অগ্নিনিরাপত্তায় বিশেষ গুরুত্ব

৩

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

৪

কাউনিয়ায় নিম্নমানের ইটে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

৫

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

৬

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

৭

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ: পুলিশ সুপার

৮

প্রেমিকের বাসায় গিয়ে অনৈতিক মেলামেশা, অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

৯

লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

১০

ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

১১

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

১২

‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না নেওয়া দুখু এখন মানুষ গড়েন

১৩

বিএনপির প্যাডে সার ডিলারের তালিকা, বাদ যায়নি আত্নীয়-স্বজন ও আ.লীগ

১৪

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে থাকছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৫

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী

১৭

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৮

পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

১৯

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

২০