জনডাক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

আত্মবিশ্বাস জীবনের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যারা আত্মবিশ্বাসী, তারা জীবনে সহজেই লক্ষ্য অর্জন করতে পারে। এই লেখায় আমরা আলোচনা করবো ১০টি কাজের উপর যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না। এই কাজগুলো এড়িয়ে চলার মাধ্যমে আপনিও আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন এবং জীবনে আরও বেশি সফল হতে পারবেন।

 

১. নিজের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা

 

আত্মবিশ্বাসী মানুষেরা কখনো নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করে না। কারণ তারা আফসোস ছাড়াই বাঁচতে চায়। ভুল হোক কিংবা সঠিক হোক, নিজের সিদ্ধান্ত নিয়ে কখনো দ্বিতীয়বার ভাবে না তারা। কারণ ভুল সিদ্ধান্ত যদি নিয়েও থাকে সেটা আর পাল্টানো সম্ভব না। আর যদি এক সিদ্ধান্ত নিতে বেশি সময় কাটিয়ে দেয় তাহলে বাকি কাজগুলো কে করবে?

 

আত্মবিশ্বাসী ব্যক্তিরা কখনো মানুষের সামনে বক্তব্য দিতে ভয় পায় না। তারা যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় মানুষের সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য গুছিয়ে উপস্থাপন করতে পারে। এমনকি যা নিয়ে কথা বলছে সেটা নিয়ে যদি কোনো পূর্ব প্রস্তুতি না থাকে তবুও তারা উপস্থিত বুদ্ধি দিয়ে পার পেয়ে যায়।

 

আত্মবিশ্বাসী মানুষ তার শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমেই নিজের আত্মবিশ্বাস ফুটিয়ে তোলে। যেমন একজন আত্মবিশ্বাসী মানুষকে আপনি কখনো দেখবেন না মাথা নুইয়ে বা দুর্বল ভঙ্গিতে হাঁটতে। সব সময় তাদের মাথা উঁচু থাকে এবং তাদের শারীরিক ভঙ্গি বাকি মানুষদের থেকে তাদের আলাদা করে চিনতে শেখায়।

 

নিজের সম্পর্কে ভালো জানে বলেই তারা আত্মবিশ্বাসী। আর সে কারণেই তারা অন্যের কথায় কান দেয় না। চুপচাপ নিজের কাজ করে যায়। কাজ দিয়েই নিজেদের জাত চেনায় তারা। অন্যের কথা গায়ে মাখিয়ে সময় নষ্ট করে না তারা।

 

অন্যের কথায় যেমন কান দেয় না তেমনি অন্যদের নিয়ে মাথাও ঘামায় না তারা। বাকিরা কে, কী করল তার বদলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করে আত্মবিশ্বাসী মানুষরা।

 

আত্মবিশ্বাসী মানুষরা কখনো নিজেদের বিশ্বাসের বাইরে গিয়ে কাজ করে না। অর্থাৎ তারা যেটা মন থেকে বিশ্বাস করে না বা মেনে নিতে পারে না সেটা নিয়ে তারা কাজ করে না। কারণ নিজের বিশ্বাস যদি পোক্ত না হয় তাহলে যেকোনো উদ্দেশ্য বা কাজে সফলতা আসবে না।

 

৭. ব্যক্তিত্বের সাথে যায় না এমন পোশাক পরা

 

পোশাকে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। আত্মবিশ্বাসী মানুষরা নিজের ব্যক্তিত্বে যায় না এমন পোশাক পরে না। কারণ তারা জানে পোশাক দিয়েই তারা বাকিদের থেকে নিজেদের আলাদা করে তুলে ধরতে পারবে।

 

আত্মবিশ্বাসী মানুষরা একা থাকতে ঘৃণা করে। তারা সবসময় মানুষের সঙ্গে থাকতে চায়। মানুষের সঙ্গে মিশে কাজ করতে চায় তারা। আত্মবিশ্বাসী মানুষ মানেই সামাজিক মানুষ। তারা কখনো একাকীত্বকে মেনে নিতে পারে না।

 

বড় হওয়া মানে বিনীত হওয়া। আত্মবিশ্বাসী মানুষরা কাজ শুরু করার সময় থেকেই নিজেদের সাফল্যের বিষয়ে শতভাগ বিশ্বাসী হলেও তারা কখনো নিজেদের সাফল্য নিয়ে বড়াই করে না। আগ বাড়িয়ে সাফল্যের জন্য নিজের কৃতিত্বও দাবি করে না।

 

১০. লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া

 

আত্মবিশ্বাস থেকেই উচ্চাশা আসে। আর উচ্চাশাই নিয়ে যায় সফলতার শীর্ষে। আত্মবিশ্বাসী মানুষরা কখনো নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরে যায় না। যত বাধাই আসুক, যত অসম্ভবই মনে হোক তারা নিজেদের আত্মবিশ্বাসে অটুট থাকে এবং সেটার ওপর ভর করেই এগিয়ে যায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১০

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১১

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১২

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৩

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

১৪

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

১৫

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

১৬

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

১৭

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

১৮

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

২০