Admin1234@
১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

সারাদেশের ন্যায় লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৩ মাসব্যাপী “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯:০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

কর্মসূচিটি দুটি পর্বে সফলভাবে সম্পন্ন হয়:

 

প্রথম পর্ব (উদ্বোধন অনুষ্ঠান): মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। এছাড়া অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, লালমনিরহাটের সিভিল সার্জন এবং বিএনসিসি (BNCC)-র ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দ্বিতীয় পর্ব (পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি ও বৃক্ষরোপণ): উদ্বোধনী পর্ব শেষে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়। এরপর উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ক্যাডেটস ও আলোকিত লালমনিরহাটের সদস্যদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি অফিসার্স ক্লাব ও কালেক্টরেট স্কুলের সামনে হয়ে এলজিইডি রোডে গিয়ে শেষ হয়।

 

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সড়কের পাশে বিভিন্ন পয়েন্টে যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিন স্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নান্দনিকতা বৃদ্ধিতে ফুল-ফলসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। র‍্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

 

জেলা প্রশাসন, লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে লালমনিরহাট পৌরসভা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১০

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১১

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১২

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৩

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১৪

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৫

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১৬

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

১৮

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

১৯

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

২০