উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহীর মতবিনিময়

কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুঞ্জন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উলিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজের বিভিন্ন সমস্যা এবং জনসাধারণের প্রত্যাশাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় সাংবাদিকরা উলিপুরের বিভিন্ন এলাকার চলমান সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের বক্তব্য ও অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা ও দাবির বিষয় নোট করে নেন। তিনি উলিপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পর্যায়ক্রমে উত্থাপিত সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় সংসদ সদস্য বলেন, উলিপুরের উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় উলিপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।

এ সময় উপজেলা প্রেসক্লাব উলিপুর, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১০

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১১

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১২

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৩

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৪

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

১৯

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল বাবা-মায়ের

২০