যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কাউনিয়া উপজেলা বিএনপি।
শনিবার সকালে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুপুরে দলীয় নেতা-কর্মীরা কাউনিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরবর্তীতে বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ৬টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম,যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সদস্য সচিব আব্দুল আজিজ বাবু ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন, সদস্য সচিব মোশাব্বের হোসেন কোয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল মাহমুদ সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন