জনডাক ডেস্ক
২৬ অগাস্ট ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

নীলফামারী জেলার সৈয়দপুরে উপজেলা পরিষদ ভবনে পরিদর্শনকক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দুই সংসদ সদস্য (এমপি)।

আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে এ বাগ্‌বিতণ্ডা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, নবনির্মিত সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শনকক্ষ উদ্বোধনের সময় নামফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ হন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ব্যাপক কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শনকক্ষে বসেই ঘণ্টাব্যাপী চলে এই বাগ্‌যুদ্ধ।

এ সময় বিলকিস ইসলাম বলেন, ‘এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর ফলকে কেন শুধু একজনের নাম লেখা হয়েছে? এই পরিদর্শনকক্ষ কি শুধু আব্দুল মুনতাকিমের?’ এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘এটা ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের। এখানে সবাই আসবেন, কাজ করবেন। কিন্তু এলাকাটা যেহেতু আমার, তাই ফলকে আমার নামই থাকবে।’

আব্দুল মুনতাকিম আরও বলেন, ‘নারী এমপিদের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই তাঁদের জন্য পরিদর্শনকক্ষও নির্দিষ্ট নয়। এ কারণে এভাবে দলবল নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি অধিকার দেখাতে চান, তাহলে পরিপত্র অনুযায়ী হতে হবে। এমন কোনো ডকুমেন্টস আছে কি আপনার?’

এতে চটে যান বিলকিস ইসলাম এবং হট্টগোল শুরু হয়। এ সময় বিলকিস ইসলাম বিষয়টা দেখে নেওয়ার চ্যালেঞ্জ করেন এবং বলেন, ‘আমার দল সহজ সরল হলেও আমি নই। কোনো ক্ষেত্রেই ছাড় দিব না। এটা সংসদেও ওঠাব এবং এমপিগিরি দেখাব। আমি আমার অধিকার আদায় করে নিব। সারা দেশে কোথায় কীভাবে কী করা হয়েছে, তা আমি জানতে চাই না। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শনকক্ষে আমাকে স্থান দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন ও সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম।

এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন জানান, উপজেলা পরিষদের ভবনে পরিদর্শনকক্ষের উদ্বোধনী নামফলকে দুই সংসদ সদস্যেরই নাম থাকা উচিত ছিল। তিনি বলেন, যেহেতু উপজেলা প্রশাসন উদ্বোধনের ব্যবস্থা করেছে, তাই পরিপত্র অনুযায়ী তারা নামফলক তৈরি করবে। এতে যখন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যের নাম থাকবে না, তখন তাঁকে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি।

তবে এ বিষয়ে সৈয়দপুরের ইউএনও ফারহা ফাতেহা তাকমিলা জানান, উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন আয়োজন করেনি। দুই সংসদ সদস্যের জন্য ওই কক্ষটি উদ্বোধনের আয়োজন তাঁরাই করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

২

এইচএসসির ফল প্রকাশ আজ, কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

৩

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

৪

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

৫

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

৬

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৭

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৮

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৯

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

১০

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

১১

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

১২

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

১৩

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১৪

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১৬

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৭

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৮

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৯

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

২০