জনডাক ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি, বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

রংপুরের কাউনিয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে বিসিআইসির এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার হলদীবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন ও কাউনিয়া থানা-পুলিশের একটি দল।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, আমন মৌসুমে সারের চাহিদা বেড়েছে। তবে উপজেলায় সারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিছু অসাধু ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে হলদীবাড়ী বাজারে বিসিআইসির সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতির নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ডিলার বা ব্যবসায়ী কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের জন্য মাকে মারধর করায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করল বড় ভাই

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা

কর্ণফুলীর কূলে কবির শতবর্ষ; নজরুল বর্ষে আবৃত্তি আসর বরিশালের ব্যতিক্রমী আয়োজ ববিতে 

আজই জাতীয় গ্রিডে ফিরছে আদানির বন্ধ ইউনিটের বিদ্যুৎ

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই–বোনসহ চারজন নিহত

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

১০

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

১১

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

১২

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

১৪

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

১৫

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

১৬

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

১৭

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

১৮

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

২০