১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ১২ জন নারীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, প্রথমে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০) নামে এক পুরুষ ও পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেল ৫টার দিকে একই এলাকার ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। ওই অভিযানে চার পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুরুষদের মধ্যে রয়েছেন, ইমাম হোসেন (৫০), আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও মো. রাকিব হোসেন (১৯)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক বা আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে পুলিশের এ ধরনের অভিযান স্থানীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি ও আইন মেনে পরিচালনা নিশ্চিত করা জরুরি।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source: https://www.drb.news/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

১০

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

১১

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

১২

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

১৩

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১৫

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১৬

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১৭

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৮

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৯

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

২০