
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোটরসাইকেল, ভারতীয় ইয়াবা, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপসহ এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের সিজার মূল্য ৫ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
গত ১৮ আগস্ট ২০২৬ রাত ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ জলপাইতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প, অচিন্তপুর বিওপি ও চৌঠা বিওপি কর্তৃক পৃথক পৃথক চারটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন আসামীসহ একটি মোটরসাইকেল, ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৫১৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত (৫,৩৪,৬০০/-) টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯