হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
১৮ অগাস্ট ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল, গ্রেপ্তার ১

রংপুরের পীরগাছায় দুই আমেরিকাপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ওই বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্রসহ ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রবাসী দুই ভাই রিপন ও রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক মনু মিয়া (৩৫) উপজেলার ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন ও রাসেলের স্ত্রী-সন্তানরা পড়াশোনা ও পারিবারিক কারণে রংপুর মহানগরীতে বসবাস করেন। ঘটনার সময় বাড়িতে থাকা গৃহকর্মীও বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে লোহার রড দিয়ে দুই ভাইয়ের ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
গৃহকর্মী বেদানা ও স্থানীয় বাসিন্দা বুলবুলি বেগম জানান, রাত ৯টার দিকে তাঁরা বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে পেছনের দেয়াল দিয়ে এক শিশুকে ভেতরে পাঠিয়ে সিটকিনি খুলে তাঁরা ঘরে প্রবেশ করেন। এ সময় আলমারি ভাঙা, আসবাবপত্র ও কাগজপত্র এলোমেলো এবং স্বর্ণালংকারের খালি বক্স মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী রাসেল বলেন, রাত ১০টার দিকে ফোনে তিনি ডাকাতির খবর পান। দুর্বৃত্তরা আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
খবর পেয়ে রাতেই পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে গৃহকর্মীসহ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মনু মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

১

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

২

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

৩

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৪

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

৫

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

৬

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

৭

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

৮

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৯

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১০

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

১১

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

১২

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

১৩

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

১৪

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

১৫

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১৬

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১৭

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৯

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০