২ অগাস্ট ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে দিনে ৪ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ, হাসপাতালেও রোগীর হাঁসফাঁস

দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের ৬ উপজেলায় চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। গ্রামাঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে শহরে মিলছে চাহিদার অর্ধেক। বিদ্যুতের অভাবে সেচকাজে ঘটছে বিঘ্ন। পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে।

বিরামপুরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, এই সমিতির অধীনে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলায় ৩ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এই ৬ উপজেলায় ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। গড়ে অর্ধেকের বেশি সময় লোডশেডিংয়ের কবলে পড়া এই ৬ উপজেলার গ্রামাঞ্চলে বিদ্যুৎ মিলছে ২৪ ঘণ্টায় মাত্র ৪ ঘণ্টা।

শনিবার (১ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভর্তি রোগীরা গরমে হাঁসফাঁস করছেন। রোগীর স্বজনরা কেউ হাতপাখা দিয়ে আবার কেউ প্রেসক্রিপশন ফাইল দিয়ে বাতাস করে চলেছেন।

এসময় রোগীর স্বজনরা জানান, প্রচণ্ড গরমের মাঝে বিদ্যুৎ না থাকায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার জানান, লোডশেডিংয়ের কারণে জরুরি বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে শ্বাসকষ্টে ব্যবহৃত নেবুলাইজার ও জটিল রোগীর ক্ষেত্রে অক্সিজেন কন্সানটেটর মেশিন চালানো যাচ্ছে না। এছাড়া করানো যাচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা, সৃষ্টি হয়েছে পানি সংকট।

গরম ও লোডশেডিংয়ের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে- যোগ করেন এই চিকিৎসক।

বিরামপুর পেশাজীবী ঐক্য ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার বলেন, আমাদের এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আমরাই পাচ্ছি না। বিদ্যুৎ বিভাগের বিমাতাসূলভ পদক্ষেপে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। এলাকার বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য ও কৃষির সেচকাজে চরম বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার উত্তরণ না ঘটলে আমরা আন্দোলনের কর্মসূচিতে যাবো।

উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরের মোহনপুর গ্রামের কৃষক জহির উদ্দিন মন্ডল বলেন, গ্রাম এলাকায় আমরা ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না।

এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, এই সমিতির গ্রাহকদের ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি।

এলাকার মানুষের দুর্ভোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমার কোনও করণীয় নেই।

Source: https://www.drb.news/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

ফলোআপ চেকআপে মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

​‘খুন তো করিনি, ঘুসিই তো মেরেছি’: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে চোখ রক্তাক্ত করে যুবকের ঔদ্ধত্য প্রকাশ

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণে পরিচ্ছন্নকর্মী, এমপির পরিদর্শনে ধরা

উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের কার্যক্রম জোরদারের নির্দেশ

১১

রংপুরে রিকশা ইউনিয়নের অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

১২

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, সাহিত্য-চিন্তক ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প: *পাওয়া না পাওয়ার গল্প*

১৩

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

১৪

চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে থেকে উদ্ধার, কারণ দর্শানোর নোটিশ

১৫

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৬

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর

১৭

২৫২ টাকায় কেনা ভারতীয় ইলিশ পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি!

১৮

নীলফামারীতে আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহনের চলাচল

১৯

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

২০