১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুর মহানগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ সড়ক জংশন মডার্ন মোড়ে (অর্জন মোড়) যানজট ও দুর্ঘটনা নিরসনে ভবিষ্যতে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান।

​জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার ফোর-লেন মহাসড়ক নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। রংপুর মহানগরের প্রধান প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়ক জংশন এই মডার্ন মোড় দিয়ে প্রতিদিন উত্তরের ৭টি জেলার শত শত যানবাহন চলাচল করে এবং হাজার হাজার মানুষ সড়ক পারাপার হয়। এর ফলে সেখানে প্রতিনিয়ত ব্যাপক যানজট, পথচারীদের দুর্ভোগ এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি বিবেচনায় মডার্ন মোড়ে দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন এবং এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন।

​সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২’-এর আওতায় এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত ১৯০ কিলোমিটার এন-৫ জাতীয় মহাসড়কটি সার্ভিস লেনসহ ৬-লেনে উন্নীতকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে চলমান এই প্রকল্পে মডার্ন মোড়ে সরাসরি কোনো ফ্লাইওভার নির্মাণের সংস্থান রাখা হয়নি।

​তবে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে যানবাহনের চাপ, যানজটের মাত্রা এবং সার্বিক প্রয়োজনীয়তা পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-৩’-এর আওতায় মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

​সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরে রংপুরবাসীর দীর্ঘদিনের যানজট নিরসন ও নিরাপদ সড়ক যোগাযোগের অগ্রগতি ত্বরান্বিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১০

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১১

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১২

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

১৩

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১৬

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১৭

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১৮

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৯

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

২০