রংপুরের কাউনিয়ায় মধ্যরাতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কাউনিয়া উপজেলার নিজপাড়া (পশ্চিম) গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রিপন মাহমুদ (২১) এবং মোঃ শুকুর আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাসস্ট্যান্ড হতে অন্নদানগরগামী রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিপন ও রবিউলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে রিপনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস এবং রবিউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা (১৫) গ্রাম ও মাদক বিক্রির নগদ ৩০০০/- হাজার টাকা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১৬) রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।