জনডাক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রংপুরের কাউনিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডি ও এইচ এস (ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি) পরিষদ মিরপুর, ঢাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কাউনিয়া উপজেলার ৪ নং শহীদবাগ উইনিয়নের সাব্দি আলিম মাদরাসা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যাদুর্গত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”বন্যাদুর্গত মানুষের পাশে মানবতার হাত” প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলার ৩ নং কুর্শা, ৪ নং শহীদবাগ ও ৫ নং বালাপাড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, দুর্যোগের সময় মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যার কারণে অনেক পরিবার খাদ্য ও জীবিকার সংকটে পড়েছে। এই সহয়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ভেটেরান বাংলাদেশ রংপুরের সহযোগিতায় ও ডিফেন্স অফিসার হাইজিং সোসাইটির মিরপুরের আর্থিক সহযোগিতায় বন্যা দুর্গত দুস্থ পরিবারের মাঝে আর্থিক সাহায্য করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম (বীর প্রতীক)। আরো উপস্থিত ছিলেন, ভেটেরান বাংলাদেশ রংপুর বিভাগের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউসুফ আলী। সার্জেন অবসরপ্রাপ্ত আতাউর রহমান, সভাপতি অসকস রংপুর জেলা। সার্জেন অবসরপ্রাপ্ত মোঃ রেজাউল করিম সাধারণ সম্পাদক অসকস রংপুর জেলা, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ, সার্জেন্ট মোঃ ফুয়াদ সার্জেন্ট মোঃ নূর আলম, অবসরপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম সহ প্রমুখ। এ সময় তারা জানান জনপ্রতি দুই হাজার টাকা করে ২৭১ জনকে মোট ০৫ লক্ষ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এবং তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহŸান জানান। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

১০

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১১

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১২

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

১৪

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১৫

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

১৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৭

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৮

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৯

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০