জনডাক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সময়ে দলিল নিবন্ধন নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ

লটের কালীগঞ্জে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে নির্ধারিত সময়ের পর দলিল নিবন্ধন কার্যক্রম পরিচালনা এবং এ সময় অতিরিক্ত কমিশন নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় এক সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার রিপন রায়ের বিরুদ্ধে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার পর তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের কার্যক্রম চলতে দেখা যায় বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। এ সময় কালীগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি নুর আলমগীর অনু নির্ধারিত সময়ের পরও দলিল নিবন্ধন কার্যক্রম চলার কারণ এবং অতিরিক্ত কোনো কমিশন নেওয়া হচ্ছে কি না, তা জানতে চান। এসব বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার রিপন রায় সাংবাদিক নুর আলমগীর অনুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানতে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার রয়েছে। এ ধরনের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে অসৌজন্যমূলক আচরণ কাম্য নয়।

সাংবাদিক নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সাব-রেজিস্ট্রার রিপন রায়ের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে।

এদিকে, নির্ধারিত সময়ের পর দলিল নিবন্ধন, অতিরিক্ত কমিশন নেওয়ার অভিযোগ এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার রিপন রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১০

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১১

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১২

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৩

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১৪

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৫

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১৬

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

১৮

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

১৯

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

২০