জনডাক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অজ্ঞান পার্টি’র খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী: প্রবেশপত্রসহ টাকা-ফোন লুট, মিস হলো পরীক্ষা

চট্টগ্রাম নগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিয়াত শওকত তারিম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, টাকাপয়সার পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ায় তার পরবর্তী পরীক্ষাগুলো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই তাহমিম শওকত তাহিম পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে সোমবার সকালে শুলকবহর এলাকা থেকে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন নাজিয়াত। শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিকশাটিকে থামিয়ে নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কর্মস্থলে যাওয়ার কথা বলেন। তাদের কথা শুনে চালক তাদের গাড়িতে তুলে নেন।

কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি নাজিয়াতের নাক-মুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা নিয়ে যায়। এরপর অচেতন অবস্থায় তাকে কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

জ্ঞান ফেরার পর নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি পুলিশ বক্সে গিয়ে ঘটনাটি দায়িত্বরত এক কনস্টেবলকে জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমিম শওকত তাহিম বেলা আড়াইটার দিকে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর বড় ভাই তাহমিম শওকত তাহিম সোমবার সন্ধ্যায় বলেন, ‘থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড খোয়া যাওয়ায় আমরা এখন তার পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। সে এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

১

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

২

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

৪

পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন

৫

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

৭

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

৮

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৯

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

১০

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

১১

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

১২

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১৩

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

১৪

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

১৫

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১৬

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

১৭

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৯

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

২০