ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Md বলেছেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গরু কেবল একটি পশু নয়, বরং ‘মা’ হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচিত হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গত সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যারা গরুকে শুধুমাত্র পশু হিসেবে দেখেন, তারা পরোক্ষভাবে গোহত্যাকে সমর্থন করেন।
সম্প্রতি ভারতে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার দাবিতে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, “মায়ের সম্মান রক্ষার বিষয়টি কোনো সন্তানকে আলাদাভাবে শেখাতে হয় না। এ দেশের মানুষ নিজের মা এবং গরুকে সমান শ্রদ্ধার চোখে দেখে।”
তিনি আরও বলেন, “গরু আমাদের মাতা। তাকে শুধু পশু হিসেবে বিবেচনা করা মানসিকতার দারিদ্র্যের পরিচায়ক। গোমাতা আমাদের রাষ্ট্র-মাতা; এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই।”
ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি ব্যবহার করে শুভেচ্ছা জানানোর বিষয়েও সতর্কবার্তা দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি মুসলিম ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনুসারীদের এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে যা সামাজিক উত্তেজনা বা উসকানির কারণ হতে পারে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, উত্তর প্রদেশে গোহত্যার চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে পাকিস্তান থেকে ভারতে আসা ১ হাজার ৬৪৫টি পরিবারের হাতে জমির মালিকানার সনদ তুলে দেওয়া হয়। এ সময় যোগী আদিত্যনাথ দাবি করেন, দেশ বিভাগের সময় ধর্মীয় কট্টরপন্থার কারণে বহু হিন্দু ও শিখ পরিবার তাদের সম্পত্তি হারিয়েছিল।
এছাড়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়েও বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী Narendra Modi এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর প্রশংসা করে যোগী বলেন, এই আইনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাচ্ছেন।
তবে সিএএর বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের অবস্থান অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত করছে।