গাইবান্ধা জেলা প্রতিনিধি: মোঃ রিয়াদ প্রধান
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর লংমার্চ ও পলাশবাড়ীতে পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর আনুমানিক বিকেল-৪.৩০ মিনিটে

পলাশবাড়ী চৌমাথায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ আট দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর ঐতিহাসিক লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। তিনি লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধার সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (এমপি), বাংলাদেশ খেলাফত মজলিসের গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ।

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

এ ছাড়া উপস্থিত ছিলেন এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টির গাইবান্ধা জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) গাইবান্ধা জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানাসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

১০

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১১

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

১২

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৩

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৪

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৫

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৬

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

১৭

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৮

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

২০