জনডাক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড় সদর উপজেলায় পরকীয়া ও প্ররোচনার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে মৌসুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় দাফনের একদিন পর স্থানীয়দের কাছে অপরাধ স্বীকার করায়  গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করে পুলিশ।

নিহত আলম হক (৩০) সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া গ্রামের তোসলিম উদ্দীনের ছেলে

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম ও মৌসুমীর নয় বছরের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। গত শনিবার রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি শুরু হয়।

সে সময় আলম পরিবারের সদস্যদের জানান, তার মনে হচ্ছে তিনি বিষক্রিয়ার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, আলম যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন পানি খাওয়ানোর নাম করে শরবতের সঙ্গে আরও বিষাক্ত ওষুধ মিশিয়ে তাকে খাওয়ান মৌসুমী। এতে তার অবস্থার আরও অবনতি ঘটে।

দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর যাওয়ার পথেই আলমের মৃত্যু হয়।

রোববার ময়নাতদন্ত শেষে আলমের মরদেহ দাফন করা হয়। তখন পর্যন্ত বিষয়টি কেবল ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে গণ্য করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছিল।

তবে সোমবার দুপুরে মৌসুমী আক্তার স্থানীয়দের কাছে স্বীকার করেন যে, তিনি তার স্বামীকে ওষুধ খাইয়েছিলেন।

তার দাবি, একই গ্রামের বাবুল নামে এক ব্যক্তি তাকে এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন এবং সামাজিক মাধ্যমে কুপ্রস্তাব দিতেন। বাবুলই তাকে এই ওষুধ সরবরাহ করেন এবং এটি ‘ঘুমের ওষুধ’ বলে দাবি করেন। সন্তানদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে বাবুল তাকে এই কাজ করতে বাধ্য করেন বলে মৌসুমী দাবি করেছেন।

নিহত আলমের ছোট বোন জানান, আমার ভাবি অন্য কারও সঙ্গে চলে যেতে চাইলে যেতে পারত, কিন্তু আমার ভাইকে মেরে ফেলল কেন? ৯ বছরের সংসার আর সন্তানদের মায়াও তার হলো না? আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত আগেই সম্পন্ন হয়েছে। আজ স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃত আলমের স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি স্থানীয়দের কাছে ঘটনার বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১০

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১১

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৫

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৬

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৭

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

১৮

৫ মাসে রেকর্ড ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

১৯

দুই খুনের মামলায় ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

২০